পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১৮৷ জনস্বাস্থ্য ও নৈতিকতা
(১) জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন
ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং
বিশেষতঃ আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য
ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র
কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷
(২) সুস্থ
শরীর, প্রশান্ত মন ও সুখী জীবন গঠনে নৈতিক মূল্যবোধ বিকাশে এবং কায়িক পরিশ্রম, শরীরচর্চায়
ও ব্যক্তি বা বাণিজ্যিকভাবে নিরাপদ স্বাস্থ্যকর খাদ্যা উৎপাদনে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা
গ্রহণ করিবেন৷
(৩) মাদক,
গণিকাবৃত্তি, অবাধ যৌনাচার,
পরকীয়া ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷
(৪) শিশু (১৮বৎসর>বৎসর)
ও প্রবীণদের (৭০বৎসর<বৎসর) বিনামূল্যে সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানের জন্য রাষ্ট্র
কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"